শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে আনন্দ পার্ক ও বোট ক্লাব এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২৯ জানুয়ারি শনিবার বিকেলে এসব স্থাপনার শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিসি পত্নী জান্নাতুল ফেরদৌস প্রিয়া, ডিসি জেনারেল মোক্তাদির আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তোফায়েল আহম্মেদ, ঝিনাইগাতী ইউএনও ফারুক আল মাসুদ, ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম প্রমূখ।
এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ শেরপুরে যোগদানের পর থেকেই গজনী অবকাশকে দৃষ্টি নন্দন ও ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে কাজ করে যাচ্ছেন। ইতিপূর্বেও তিনি গজনীতে ক্যাবল কার, ঝুলন্ত ব্রীজ ও জিপ লাইলিং স্থাপন করেছেন। নতুন নতুন এসব বিনোদন যোগ হওয়ায় প্রতিদিন ভ্রমণ পিপাসুদের উপচেপড়া ভীড় জমছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.