
সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত।
আজ ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কে তুষারের তেলের পাম্পের উত্তরপাশে নাপিত পাড়া নামক স্থানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোঃ মিজানুর রহমান মিনু (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। মিজানুর রহমান মিনুর পিতা- রহমান আলী, গ্রামঃ মাদারগঞ্জ উপজেলাও জেলাঃ ঠাকুরগাঁও
প্রতক্ষদর্শী মোঃ আনারুল হক জানান, পঞ্চগড় হতে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে উক্ত আরোহী ট্রাকের নিচে পড়ে গেলে তার মাথা ট্রাকের চাকার চাপায় মাথা পিষ্ট হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে।
উক্ত ঘটনা স্থলেই আরোহীর মৃত্যু ঘটে।
পড়ে এলাকাবাসী রাস্তা আটক করলে প্রায় ১৫ মিনিট রাস্তায় জ্যাম লেগে গেলে স্থানীয় পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
উল্লেখযোগ্য যে, এলাকাবাসী জানায় উক্ত ঘটনা স্থলে প্রতিবছর দূর্ঘটনার স্বীকার হয়ে কেউ না কেউ প্রাণ হারায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.