সাংবাদিক এস এম মনিরুজ্জামানের
নানীর মৃত্যুতে কেইউজে’র শোক
জিয়াউল ইসলামঃ বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সদস্য ও আরটিভি’র খুলনা প্রতিনিধি এস এম মনিরুজ্জামান এর নানী জরিনা বেগম (১০২) বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। শনিবার দুপুর ১টায় গোপালগঞ্জ জেলার কুঠিবাড়ি শুকতাইল গ্রামের নিজ বাড়ীতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে মেয়েসহ অসখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
বিবৃতিদাতারা হলেন সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবীর ও মহেন্দ্রনাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.