প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২১, ১:৪৭ পি.এম
সাড়ে ৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

ডেস্ক:
সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই ঘাটে প্রায় সহাস্রাধিক যানবাহন আটকে রয়েছে।
আইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জিল্লুর রহমান জানান, শুক্রবার বেলা ১১টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকা মিলে সহাস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। সিরিয়াল অনুযায়ী অপেক্ষামাণ যানবাহনগুলোকে নৌরুট পারাপার শুরু করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.