উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে বুধবার ঢাকা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বুধবার সারাদেশে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশে ভারতের পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে সরে গিয়ে আরও দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়েছে।
দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। গত একদিনে কুমিল্লায় সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.