প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৮:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২১, ১০:৫১ এ.এম
২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৪ জনের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। আর ৯ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। মৃত ১৪ জনের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুই, নাটোরের চার, নওগাঁর দুই, পাবনার একজন এবং কুষ্টিয়ার দুজন রোগী ছিলেন। হাসপাতালটিতে এ মাসের ১৯ দিনে ৩২৯ জনের মৃত্যু হলো।
এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৫০৮ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.