দিনাজপুরে পুলিশ ক্যাফেটেরিয়া আনুষ্ঠানিক উদ্বোধন
মোঃ আফসার সোহাগ, দিনাজপুর:-
দিনাজপুরে পুলিশ সুপার কার্যালয়ের এর সম্মুখে মনোরম পরিবেশে পুলিশ ক্যাফেটেরিয়াটি নতুন সাজের নতুন আঙ্গিকে এবং দিনাজপুরের একজন তরুণ সফল উদ্যোক্তার তত্ত্বাবধায়নে চাইনিজ, থাই, আইসক্রিম কর্ণার এবং রেস্টুরেন্ট হিসেবে এর আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন করলেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম, (বার)।
পুলিশ ক্যাফেটেরিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমা সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
পুলিশ ক্যাফেটেরিয়া উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ ক্যাফেটেরিয়ার বর্তমান স্বত্বাধিকারী বলেন, এখানে বিভিন্ন রুচিসম্মত খাদ্য আমরা সরবরাহ করবো, এর পাশাপাশি পানীয় কোমল যেমন আইসক্রিম সহ বিভিন্ন ফলের জুস স্বল্পমূল্যে বিক্রয় করা হবে। অত্র ক্যাফেটেরিয়া হতে বিভিন্ন চাইনিজ ও থাই জাতীয় খাবারের মূল্যে হাতের নাগালে পাওয়া যাবে আমরা চাচ্ছি দিনাজপুর বাসিকে সুন্দরভাবে সেবা প্রদান করতে এজন্য শুধু আপনাদের সার্বিক সহযোগিতার প্রয়োজন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.