মোঃ তাহেরুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ রাজশাহীতে বিএমডিএ কর্মকর্তা-কর্মচারী কর্তব্যরত এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলামের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে নীলফামারীতে মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে।
(বুধবার) বেলা সাড়ে ১১ টায় শহরের স্বাধীনতা অম্লাণ স্মৃতি স্তম্ভ পাদদেশে যৌথভাবে ঘন্টাব্যাপী ওই মানববন্ধনের আয়োজন করে নীলফামারী প্রেসক্লাব ও টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন এটিএন নিউজ ও এটিএন বাংলার নীলফামারী প্রতিনিধি ও নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন।
নীলফামারী প্রেসক্লাবের সহ-সভাপতি ভুবন রায় নিখিলের সভাপতিত্বে এসময় নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম সিয়াম, নির্বাহী সদস্য মীর মাহমুদুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন, জলঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবার রহমান মনি প্রমুখ বক্তৃতা করেন। কর্মসূচির সঞ্চালনা করেন নীলফামারী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নুর আলম।
বক্তরা বলেন, একটি রাস্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্য। গণমাধ্যম কর্মীদের উপর চালানোই হচ্ছে রাস্ট্রের স্তম্ভের উপর হামলা চালানো। যারা হামলা চালিয়েছে তারা প্রজাতন্ত্রের কর্মচারী। তারা দেশের সংবিধানকে লঙ্ঘন করেছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া না হলে ভবিষ্যতে রাস্ট্রের অন্যান্য স্তম্ভেও হামলা চালাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.