
বাংলাওয়াশ সিরিজের ফাইনালে আজ শুক্রবার (১৪ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে পাকিস্তান।
আজকের ফাইনালে দুই দলেই এসেছে বেশ কিছু পরিবর্তন। আগের ম্যাচে বিশ্রামে থাকা নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ফিরেছেন দলে, একাদশে ঢুকেছেন ব্লেয়ার টিকনারও। বাদ পড়েছেন অ্যাডাম মিলনে ও মার্টিন গাপটিল।
পাকিস্তান দলে পরিবর্তন অবশ্য একটি। মোহাম্মদ হাসনাইনের জায়গায় দলে ঢুকেছেন হারিস রউফ। আজ ক্যারিয়ারের ৫০তম টি-টোয়েন্টি খেলবেন তিনি। মাইলফলক ছোঁয়ার হাতছানি আছে নিউজিল্যান্ড দলেও।
উইলিয়ামসনের অনুপস্থিতিতে আগের ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া টিম সাউদি আজ খেলবেন তার ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ। আর ৫০তম টি-টোয়েন্টি খেলতে নামবেন দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার ট্রেন্ট বোল্ট।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.