নিজস্ব প্রতিনিধি: যশোরের মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর সাথে জনপ্রিয় অনলাইন পত্রিকা 'দৈনিক কলম কথা'র সম্পাদক মন্ডলী ও প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ১১টায় থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে দৈনিক কলম কথার পক্ষ থেকে অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
[caption id="attachment_6447" align="aligncenter" width="300"]
দৈনিক কলম কথা'র পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ[/caption]
সংক্ষিপ্ত আলোচনায়, তিনি তুলে ধরেন সত্য ও নায়ের পক্ষে অনড়, বস্তুনিষ্ঠ সংবাদ গ্রহণে তিনি সব সময় "দৈনিক কলম কথা" পরিবারকে সাপোর্ট করবেন।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক কলম কথার সম্পাদক ও প্রকাশক সুমন চক্রবর্তী, নির্বাহী সম্পাদক সাথী চক্রবর্তী, বার্তা সম্পাদক মোঃ হুমায়ুন কবির সবুজ, নিজস্ব প্রতিনিধি জিএম টিপু সুলতান, বিশেষ প্রতিনিধি মোঃ মামুন-অর-রশিদ প্রমুখ।
মতবিনিময়ের সময় অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম দৈনিক কলম কথাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.