বলিউডের প্রযোজক ও পরিচালক অভিনেত্রী একতা কাপুর ও তার মা শোভা কাপুরের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ওয়েব সিরিজে ভারতীয় সেনা কর্মকর্তাদের অপমান এবং তাদের স্ত্রী ও পরিবার নিয়ে অসম্মানজনক দৃশ্যায়নের অভিযোগে এ পরোয়ানা জারি হয়।
আরো পড়ুন: নওগাঁয় রাতারাতি পরচুলা শ্রমিকের টাকা নিয়ে উধাও বাবা ছেলে
নওগাঁয় মৌমাছির কামড়ে ১ জন নিহত, আহত ২
৩৫ হাজার বেতনে কাচ্চি ভাইতে চাকরি
বুধবার (২৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত মামলার শুনানি শেষে বিহারের বেগুসরাই আদালতের বিচারক এ নির্দেশ দেন। জানা যায়, ২০২০ সালের ৬ জুন সাবেক সেনা কর্মকর্তা শম্ভু কুমার আদালতে একটি অভিযোগ দাখিল করেন। সেখানে তিনি অভিযোগ করেন, ‘ট্রিপল এক্স’ নামের ওই ওয়েব সিরিজে এক সেনা কর্মকর্তার স্ত্রীর সঙ্গে অন্য ব্যক্তির বিবাহবহির্ভূত সম্পর্কের একাধিক ‘আপত্তিকর’ দৃশ্য দেখানো হয়েছে। এসব দৃশ্য একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তাকে মর্মাহত করেছে।
তবে অল্ট বালাজির ব্যানারে নির্মিত সেই ওয়েব সিরিজ থেকে দুই বছর আগেই আপত্তিকর দৃশ্যটি ছাঁটাই করা হয়েছে। এমনকি এ নিয়ে এক ভিডিও বার্তায় তখন ক্ষমাও চেয়েছিলেন একতা কাপুর। এরপরও কেন মা-মেয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, এ নিয়ে শম্ভুর আইনজীবী ঋষিকেশ পাঠক জানিয়েছেন, আপত্তিকর দৃশ্য ছাঁটাই করলেও এ মামলায় সমন জারির পরও এখনো তারা (একতা ও শোভা কাপুর) আদালতে হাজিরা দেননি। এ কারণেই তাদের নামে পরোয়ানা জারি করেছেন আদালত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.