সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমেছে। এটি আরও কমতে পারে। সেই সঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রাও। শনিবার (৩ ডিসেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত।
আরোও পড়ুন:
ম্যাচে ৯ পরিবর্তনেই মিলেছে হারের স্বাদ: ব্রাজিলের কোচ তিতে
নক-আউটে দি মারিয়ার খেলা নিয়ে শঙ্কা
টিম হোটেলের জিমে ট্রেনিং করেছেন নেইমার
এ অবস্থায় রবিবার (৪ ডিসেম্বর) সকাল পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.