
মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের প্রতি অকৃত্রিম ভালবাসা ও আন্তরিকতা রয়েছে। বর্তমানে দুই দেশের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়ন ও দৃঢ় করতে হাইকমিশন আন্তরিক কাজ চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর জন্য আইকন হিসেবে চিরঞ্জীব।
আরো পড়ুন... পরিবেশ বিপর্যয় ঠেকাতে বেশ কিছু পরামর্শ দিল: জাতিসংঘ
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উন্নয়নের রোল মডেল হিসেবে এগিয়ে যাচ্ছে, কূটনৈতিক হিসেবে আমি বাংলাদেশ সরকারের সফলতা দেখছি।
আজ বুধবার (৬ এপ্রিল) দুপুরে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার হাজী হারিস বীন ওসমান এর সাথে সাক্ষাৎ করতে গেলে এসময় তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন...ঠাকুরগাঁওয়ে “স্বপ্নিল”-এর ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত
হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশে অবস্থানকালে বর্তমান সরকার আমাকে কূটনৈতিক হিসেবে যথেষ্ট সহযোগিতা করেছেন। তিনি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর কার্যক্রমের প্রশংসা করে বলেন, মানবিক কার্যক্রমের বিষয়ে ইসলাম যথেষ্ট নির্দেশনা দিয়েছেন। ব্রুনাই সরকার শরিয়া আইনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.