পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (১৩ জুন) করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ বলে জানিয়েছেন চিকিৎসক।
জনসমুদ্রে পরিণত হবে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান
বিষয়টি জানার পর মন্ত্রণালয়ে না গিয়ে রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে বিশ্রামে আছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বললেন, প্রথম দফায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর তিন ডোজ করোনা টিকা গ্রহণ করেছি। এখন দ্বিতীয়বার করোনা নমুনা ধরা পড়েছে।
মনপুরায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
তবে জটিল কোনো উপসর্গ নেই। চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে আছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে যাব।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের দ্রুত সুস্থতায় সবার দোয়া চেয়েছেন তার রাজনৈতিক সহকারী হাসনাত হোসেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.