
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে প্রতিবাদরত ছাত্র-ছাত্রীদের ছবি পোস্ট করেন পগবা।
ভারতের কর্ণাটক রাজ্যের মান্ডিয়া শহরে কলেজে হিজাব পরে যাওয়ার নিষেধাজ্ঞার বিরুদ্ধে চলছে প্রতিবাদ।
গত মঙ্গলবার স্থানীয় পিইএস কলেজ অফ আর্টসের ছাত্রী বিবি মুসকান খানের প্রতিবাদের ভিডিও ভাইরাল হওয়ার পর জোরদার হয় এ প্রতিবাদ।
স্থানীয় ছাত্রীদের দাবি হিজাব ও বোরকা তাদের সংস্কৃতির অংশ এবং এটা পরেই তারা ক্লাস করতে চান। তাদের এ দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার পল পগবা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে প্রতিবাদরত ছাত্র-ছাত্রীদের ছবি পোস্ট করেন পগবা।
তিনি লেখেন, ‘হিন্দুত্ববাদী উন্মত্ত জনতা ভারতের কলেজে মুসলিম নারীদের হিজাব পরা নিয়ে উত্ত্যক্ত করা অব্যাহত রেখেছে।’
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা পগবা জন্মসূত্রে গিনিয়ান। তার মা মুসলিম। ২০১৯ সাল থেকে পগবা পুরোপুরি ইসলামি অনুশাসন মানা শুরু করেন।
[caption id="attachment_75433" align="alignnone" width="300"]
পল পগবার ইন্সটাগ্রাম স্টোরি। ছবি: ইনস্টাগ্রাম[/caption]
ম্যানচেস্টার ইউনাইটেডে ২০১১ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করা পগবা ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত কাটিয়েছেন ইউভেন্তাসে। ২০১৬-১৭ মৌসুমে তৎকালীন বিশ্বরেকর্ড ১০.৫ কোটি ইউরো ট্রান্সফার ফিতে আবারও যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে।
২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ট্রফি জেতেন ২৮ বছর বয়সী এ মিডফিল্ডার।
ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবে পাঁচ মৌসুম কাটানোর পর ফুটবলপাড়ায় গুঞ্জন এ মৌসুম শেষে দল বদলে আগ্রহী পগবা। তার পরবর্তী গন্তব্য হতে পারে রিয়াল মাদ্রিদ কিংবা লিওনেল মেসির প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.