ব্রাহ্মণবাড়িয়া আদালতের নাজিরকে বদলি
ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. মুমিনুল ইসলামকে চাঁদপুর জেলা জজ আদালতে বদলি করা হয়েছে। বুধবার তাকে বদলি করে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমান প্রজ্ঞাপন জারি করেছেন। প্রজ্ঞাপনে তাকে প্রশাসনিক কারণে বদলির কথা বলা হয়েছে। বিচারক মোহাম্মদ ফারুক এবং নাজির মুমনিুল ইসলামের অপসারণ দাবি করে আসছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা। […]