ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র জমা
বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর ঘটনায় পুলিশের মামলার চার্জশিটভুক্ত আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের আইনজীবী মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার আদালতে অভিযোগপত্র জমা হয়েছে। […]