স্বাস্থ্য খাতে ৪১৩২ কোটি টাকা বরাদ্দ বাড়ছে
স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকারে রেখে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ খাতে ২০২২-২০২৩ অর্থবছরের বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এবার স্বাস্থ্যখাতে ৩৬ হাজার ৮৬৩ টাকা কোটি টাকা অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা গত ২০২১-২০২২ অর্থবছরে ছিল ৩২ হাজার ৭৩১ কোটি টাকা।