ওএমএসের চাল-আটা উপজেলায় যাচ্ছে কাল থেকে
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি বা ওএমএস কার্যক্রম এবার উপজেলা পর্যায়ে শুরু হচ্ছে। এক হাজার ৭৬০ ডিলারের মাধ্যমে বৃহস্পতিবার থেকে উপজেলা পর্যায়ে চাল-আটাসহ খাদ্যদ্রব্য বিক্রির কার্যক্রম শুরু করা হবে। এ তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনের জেলা প্রশাসকদের সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। […]