২১ ফেব্রুয়ারিতে মাতৃভাষা উপলক্ষে সারা দেশে থাকবে র্যাবের ৭০০ টহল দল
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সারা দেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৭০০ টহল দল মোতায়েন করা হবে। এছাড়া যেকোনো ধরনের অপতৎপরতা রোধে সারাদেশে নজরদারি বাড়িয়েছে র্যাব। রোববার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন শেষে অন্যান্য বাহিনীর সঙ্গে নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। […]