মোহাম্মদ হাসিম নামের এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ের রোহিঙ্গা ক্যাম্প থেকে মোহাম্মদ হাসিম নামের এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান। নিহত হাশিম টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাংয়ের ২২নং ক্যাম্পের মৃত নুরুল আমিনের ছেলে। এসআই মাহাবুবুর জানান, ক্যাম্প এলাকায় রোহিঙ্গাদের গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। […]