তালতলীতে খামারির বাড়িতে দুর্ধর্ষ চুরি
হাফিজুর রহমান তালতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার তালতলীতে শহিদুল মীর নামের এক গরুর খামারির বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় বাড়িতে থাকা নগদ ৩ লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণ অলঙ্কার নিয়ে যায় চোর চক্র। শুক্রবার(১৫ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার গেন্ডামারা এলাকায় শহিদুল মীরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তালতলী থানায় একটি চুরির মামলা প্রক্রিয়াধীন রয়েছে। […]