গাজীপুরে প্রেমিকাকে হত্যার পর আত্মহত্যা করেছেন প্রেমিক
গাজীপুরের কালীগঞ্জে প্রেমিকাকে হত্যার পর আত্মহত্যা করেছেন প্রেমিক। বুধবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে পুলিশ প্রেমিকের বাড়ি থেকে ওই দুজনের লাশ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামে। খবর পেয়ে গ্রামের লোকজন ওই বাড়িতে ভিড় জমায়। প্রেমিক হৃদয় গোমেজ (২৫) সাতানীপাড়া গ্রামের মৃত সমর গোমেজের ছেলে। প্রেমিকা ইভানা রোজারিও (২২) একই উপজেলার তুমুলিয়া […]