কেশবপুরের ইউএনও পথহারা শিশু শিক্ষার্থীকে পৌঁছে দিলেন স্বজনদের নিকট
কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুরে খুঁজে পাওয়া জিম খাতুন (১০) নামে শিশু শিক্ষার্থীকে পরিবারের কাছে পৌঁছে দিল প্রশাসন। মঙ্গলবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়। এলাকাবাসী জানায়, উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বড় পাথরা এলাকার বংশীবাজারে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে একটি মেয়ে ভ্যান থেকে নামে। কিন্তু মেয়েটি কোনদিকে যাবে বুঝতে না পেরে দাঁড়িয়ে থেকে […]