মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত
যশোরের মণিরামপুরে শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় রোকেয়া খাতুন (৪৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত রোকেয়া খাতুন হলেন মণিরামপুর পৌরশহরের মোহনপুর এলাকার আব্দুল বারিকের স্ত্রী। এলাকাবাসী জানায়, গৃহবধূ রোকেয়া খাতুন শনিবার দুপুর দুইটার দিকে পৌরশহর থেকে ভ্যানে করে বাড়ি যাচ্ছিলেন। মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে পৌঁছালে পিছন থেকে একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে রোকেয়া খাতুন […]