তামান্না উড়িয়ে দিল প্রতিবন্ধকতাকে, এক পায়ে লিখে জিপিএ-৫
প্রতিবন্ধকতাকে উড়িয়ে দিয়ে এক পায়ে যুদ্ধ জয় করে চলা তামান্না আক্তার নুরা এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছে। পায়ে লিখে এর আগে পিইসি, জেএসসি ও এসএসসিতেও তামান্না একই ফলাফলের ধারা অব্যাহত রেখেছিল। তামান্নার স্বপ্ন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়ে বিসিএস ক্যাডার ও গবেষক হওয়া। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করলে তামান্না এই ফলাফল নিশ্চিত করেছে। […]