কেশবপুরে মধুমেলা উপলক্ষে স্টল বরাদ্দের ডাক অনুষ্ঠিত
আগামী ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কেশবপুরের সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপি মধুমেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে যশোরের কেশবপুরে মধুমেলার স্টল বরাদ্দের ডাক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রতি বছরের ন্যায় বিভিন্ন স্টল বরাদ্দের ডাক অনুষ্ঠিত হয়েছে। মেলায় সার্কাস,যাদু প্রদর্শনী,মৃত্যুকূপ,শিশু বিনোদন,পার্কিং গ্যারেজ, ফার্ণিচারসহ বিভিন্ন স্টল বরাদ্দের জন্য ওই উন্মুক্ত ডাক […]