নন্দীগ্রামে তুলা বোঝায় পিকআপ উল্টে ব্যবসায়ী নিহত, লাফিয়ে বাঁচলেন ৫জন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে তুলা বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে আব্দুল বাছেদ (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। লাফিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন ৫জন ব্যবসায়ী। নিহতের ছেলে বাদী হয়ে বুধবার রাতে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেছেন। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকার সিংজানী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। […]

আরো সংবাদ