রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে আক্কেলপুরে ধানের চারা রোপণ উদ্বোধন
জয়পুরহাটের আক্কেলপুরে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের হরিপুরে আক্কেলপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি জয়পুরহাটের উপ-পরিচালক কৃষিবিদ মোছাঃ রাহেলা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি […]