নবাবগঞ্জে বৃষ্টির প্রত্যাশায় নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত
দিনাজপুরের নবাবগঞ্জে বৃষ্টির প্রত্যাশায় দুই রাকাত নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করেছেন স্থানীয় আলেম ওলামা ও মুসল্লিরা। শনিবার (২৩ জুলাই) সকাল ১০টায় ধিয়াস গ্রামের ফসলি জমির মাঠে স্থানীয় মুসল্লী ও আলেম ওলামারা এ নামাজের আয়োজন করেন। নামাজে অনাবৃষ্টি ও খরা থেকে মুক্তি পেতে সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন মুসল্লীরা। ধিয়াস জামে মসজিদের খতিব সোহাইব হোসাইন সিদ্দিকী […]