ঠাকুরগাঁওয়ে নির্মাণকাজে লোহার রডের পরিবর্তে বাঁশের বাতা ব্যবহার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ডিগ্রি কলেজে ওয়াশ ব্লক নির্মাণকাজে লোহার রডের পরিবর্তে বাঁশের বাতা ব্যবহার করার অভিযোগ উঠেছে। জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীনে প্রায় ৭ লাখ টাকায় জাবরহাট ডিগ্রি কলেজে একটি ওয়াশ ব্লক নির্মাণকাজ শুরু হয়। নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। সোমবার সকালে কলেজের অধ্যক্ষ করিমুল ইসলামসহ শিক্ষক-কর্মচারীরা কলেজের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য […]