রাস্তায় নবজাতক ভালোবাসা দিবসের দিনে, ৯৯৯-এ ফোনে উদ্ধার
লালমনিরহাট সদরের কালিবাড়ি খাদ্য গুদামের সামনের রাস্তার ওপর পড়েছিল মাত্র একদিন বয়সী নবজাতক মেয়ে শিশু। শিশুটিকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন একজন প্রত্যক্ষদর্শী। তিনি জানান, ঠান্ডায় শিশুটির শরীর নীল হয়ে গেলেও শিশুটি বেঁচে আছে। পরে পুলিশ ওই নবজাতকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় […]