মুছলেকা দেয়ার পরেও বন্ধ হয়নি ঠাকুরগাঁওয়ে মেলার নামে লটারি বাণিজ্য
ঠাকুরগাঁওয়ে লটারি বিক্রীর নামে চলছে জুয়া বাণিজ্য। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদে ঝড় উঠলেও তা বন্ধে কার্যত পদক্ষেপ নেই প্রশাসনের। গেল ১ এপ্রিল পীরগঞ্জ উপজেলার ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় হস্ত ও কুটির শিল্প মেলার। আর এ মেলার আড়ালে সেদিন থেকেই চলছে লটারির নামে জুয়া বাণিজ্য। মেলাটি মাসব্যাপী চলার কথা রয়েছে। […]