স্কুলড্রেসে বাইরে পেলেই আটক, ঘোষণা এসপির
স্কুল চলাকালীন কোনো শিক্ষার্থীকে হোটেল-রেস্তোরাঁ কিংবা পার্কে পাওয়া গেলেই তাকে আটক করার নির্দেশ দিয়েছেন নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ ছাড়া স্কুল-কলেজের সামনে, এমনকি পাড়া-মহল্লায় কোনো বখাটে ঘোরাফেরা করলে তাদেরও আটক করে গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। রোববার বিকেলে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে মাঠে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে এ ঘোষণা দেন নবাগত […]