২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত অর্ধশতাধিক
রংপুরে যাত্রীবাহী ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, তুমুল বৃষ্টির মধ্যে রাত সোয়া ১২টার দিকে শলেয়াশাহ খারুভাজ সেতুর […]