ফুলবাড়ীতে ধান ও চালের অবৈধ মজুদ ঠেকাতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: সারা দেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে ধান ও চালের অবৈধ মজুদ ঠেকাতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। খাদ্যমন্ত্রীর উপদেশ এবং জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী গতকাল বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এই অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধান-চালের অবৈধ মজুদ ঠেকাতে উপজেলার রাঙ্গামাটি প্রাণ এ্যাগ্রো বিজনেস লিমিটেড এর বঙ্গ মিলারস […]