ডোমারে যুবদলের সদস্য সচিব শাহীন আলম শান্ত গ্রেপ্তার
মোঃ তাহেরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলা যুবদলের সদস্য সচিব শাহীন আলম শান্তকে (৪০) গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। শুক্রবার রাত ১১টায় শহরের আমিনা ফিলিং স্টেশন এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।শনিবার (২১ মে) সকালে গ্রেপ্তারকৃত শাহীনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। শাহিন উপজেলার সদর ইউনিয়নের গুদি শমছের আলীর ছেলে।থানা সূত্রে জানা গেছে, […]