ঠাকুরগাঁও নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার কহড়পাড়া এলাকার টাঙন নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বিকালে নারগুন ইউনিয়নের কহড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহড়পাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে সিয়াম (৭) ও মনসুর আলীর ছেলে মাসুম (১১)। স্থানীয় সূত্রে জানা যায়, ৬ জন মিলে তারা টাঙন নদীতে গোসল করতে যায়। […]