যবিপ্রবির পরিবহন সূচি পরিবর্তনে শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষাকালীন পরিবহন সময়সূচি পরিবর্তনে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছে। পরিবহন সূচি পরিবর্তনে কিছু শিক্ষার্থীর সুবিধা হলেও অসুবিধায় পড়েছেন বেশিরভাগ শিক্ষার্থী। এনিয়ে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে। শিক্ষার্থীরা পরিবহন সূচি পুনর্বিন্যাস করে পরীক্ষার সাথে সমন্বয়ের দাবি জানিয়েছেন। গতকাল সোমবার (৩১ অক্টোবর ) যবিপ্রবির পরিবহন প্রশাসক প্রফেসর ড. মো: […]