সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি সতর্কতা জারি করল মাউশি
সাম্প্রতিক একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ প্রেক্ষিতে দেশের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও শিক্ষা অফিসে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর সতর্কতা নির্দেশনা জারি করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা পাঠানো হয়। […]