মণিরামপুরে ইসলামী আন্দোলনের সভাপতির সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনা
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মণিরামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম মনুর সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ শনিবার জোহরের নামাজের পর মণিরামপুর কারীমিয়া মাদ্রাসা মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শামছুদ্দিন আজাদীর সঞ্চালনায় সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে […]