শাহরুখের ‘জওয়ান’ ১২০ কোটি রুপিতে সিনেমাটির স্বত্ব বিক্রি হচ্ছে?
বলিউড সুপারস্টার শাহরুখ খান। বর্তমানে তার ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। এর একটি ‘জওয়ান’। শোনা যাচ্ছে, ডিজিটাল প্ল্যাটফর্মে ১২০ কোটি রুপিতে সিনেমাটির স্বত্ব বিক্রি হয়েছে। ‘জওয়ান’ সিনেমায় শাহরুখকে ধুন্ধুমার অ্যাকশন করতে দেখা যাবে। ইতোমধ্যে সিনেমায় তার লুক ভক্তদের মধ্যে বেশ কৌতূহল জাগিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমাটির ডিজিটাল স্বত্ব ১২০ কোটি রুপিতে কিনে নিয়েছে নেটফ্লিক্স। […]