অসুস্থ হয়ে মৌসুমীকে মিস করছেন অভিনেতা ওমর সানী
চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী সর্দি, কাশি, গলাব্যথায় ভুগছেন। ফেসবুকে নিজের ও স্ত্রীর ছবি পোস্ট করে ওমর সানী জানিয়েছেন, স্ত্রী মৌসুমীকে মিস করছেন তিনি। বুধবার (২৩ মার্চ) জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হচ্ছে। অসুস্থতার কারণে সেখানেও যেতে পারেননি ওমর সানী। আজ ফেসবুকে ওমর সানী জানিয়েছেন, চার/পাঁচ দিন যাবত সর্দি, কাশি, গলাব্যথা; এ নিয়ে চলছিলো। […]