নির্ধারিত দিনেই হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে স্থগিতাদেশ দেননি হাইকোর্ট। ফলে নির্ধারিত দিনে অর্থাৎ ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে । বুধবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে করা আবেদন নথিভুক্ত করে বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, অ্যাডভোকেট নাহিদ সুলতানা […]