বাস্তবেই বিশ্ববিদ্যালয়ে পড়াবেন ডিপজল
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেকের পর অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। খল নায়ক হিসেবে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন ডিপজল। ডিপজল একাধারে একজন অভিনেতা, প্রযোজক, পরিচালক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ। এসব পরিচয়ের সঙ্গে নতুন পরিচয় যুক্ত হয়েছে তার। এবার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করতে যাচ্ছেন তিনি। […]