বিশ্বজুড়ে করোনা: বেড়েছে আক্রান্ত-মৃত্যু
বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। আজ (বুধবার, ২২ জুন) ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৮২ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ৪৩ হাজার ৩৫৭ জনে।