করোনায় আরও ৫ জনের মৃত্যু খুলনায়
খুলনা বিভাগে একদিনে করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৭৪০ জনের। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা, যশোর, নড়াইল, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন। একইসময়ে […]