চট্টগ্রামে ১০২৬ জনের করোনা শনাক্ত
বিগত ২৪ ঘন্টায় চট্টগ্রামে মোট ২ হাজার ৬৫৫ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ২৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮.৬৪ শতাংশ। যাদের মধ্যে নগরীর ৮২২ জন ও উপজেলার ২০৪ জন রয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ১১ হাজার ১২৩ জন। গতকাল শনিবার চট্টগ্রামে করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। […]