ইউক্রেনের সঙ্গে ৩৬ ঘণ্টা যুদ্ধ বিরতির ঘোষণা দিলেন পুতিন
ইউক্রেনের সঙ্গে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তিনি এ নির্দেশনা প্রদান করেন। খবর বিবিসি। এ নির্দেশনা অনুযায়ী শুক্র ও শনিবার (৬ ও ৭ জানুয়ারি) রুশ সেনারা যুদ্ধ থেকে বিরত থাকবেন। সেই সঙ্গে ইউক্রেনকেও যুদ্ধবিরতি পালনের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে ৩টি ধারা রয়েছে— রোমান ক্যাথলিক, […]