রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত ৬
রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন ২৫ জন। দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েস্কের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি একটি এসইউ-৩৪ বোমারু বিমান ছিল। গতকাল সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রশিক্ষণ চলার সময় এর একটি ইঞ্জিনে আগুন ধরে গেলে এ ঘটনা ঘটে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই […]